আমাদের প্রতিষ্ঠান

আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়

জ্ঞান, প্রজ্ঞায় শিশু’র স্ব-প্রকাশ করার ক্ষমতা অর্জনে আমাদের প্রতিষ্ঠান সিলভার জুবিলীতে পৌঁছেছে, কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে জেলার প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে যাত্রা শুরু করে, এখন নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত। শিশুর ব্যাক্তিত্ব বিকাশে সহায়ক, সুশৃঙ্খলা, বিজ্ঞান, সৃজনশীল, খেলাধূলা ও বাস্তবমুখী শিক্ষার পাঠ্যক্রমে ঐতিহ্যবাহী হয়ে উঠেছে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল।

এমন বাস্তবতায় আন্তর্জাতিক মানসম্মত পাঠক্রম ও এনসিবিটি’র পাঠ্যসূচি সমন্বয়ে শুধু বিষয় (সাবজেক্ট) নয়, আমরা ধারণা শেখাই। সচেতনতা, সততা ও দায়িত্ব। প্রাথমিক বয়স থেকে পাঠক্রমের মধ্য দিয়ে, চলে স্কুলের শেষ দিন পর্যন্ত।

সংস্কৃতি একটি চলমান প্রকাশ, ব্যক্তিকে নিজের সাথে পরিচয় করায়। আমরা জানি, চিন্তা ও আবেগের এক স্তর থেকে অন্য স্তরে যেতে প্রতিবার সংস্কৃতিই কারণ ঘটায়। সে কারনে সহ শিক্ষা কার্যক্রম হিসেবে জাতীয়, ধর্মীয়, সামাজিক ও প্রতিভা বিকাশের সম্ভাব্য সকল উৎসব অনুষ্ঠান নিয়মিত আমাদের প্রতিষ্ঠান পালন করে। তন্মধ্যে বার্ষিক ক্রীড়া / সাংস্কৃতিক প্রতিযোগীতা, মিলাদ মহফিল (বার্ষিক), অভিভাবক সমাবেশ, বর্ষবরণ, গ্রীন ডে সেলিব্রেশান, ঋতু দিবস (ফলোৎসব / ভেজিটেবল ডে), ক্লাশ পার্টি (এয়ার এন্ডিং), ও শিক্ষা সফর।