আমাদের বিশেষত্ব

গতানুগতিক ও এ প্রজন্মের আমাদের স্কুলের মধ্যে পার্থক্য

গতানুগতিক ও এ প্রজন্মের আমাদের স্কুলের মধ্যে একক পার্থক্য – ক্রিয়েশান এডুকেশন। যাতে শিক্ষার্থী নিজেদের সম্বন্ধে জ্ঞাত হয়, নিজেদের অভ্যন্তরীন জ্ঞানে ও নিজেদের অভিজ্ঞতার উৎসে বিশ্বাস রাখতে পারে। সেকারনে স্কুলে ‘ষড়ঋতু কর্নার’ প্রতিষ্ঠা পেয়েছে। যেন শিক্ষার্থী নিজের সাইকিক ভাব-গতি’র সাথে ঋতু’র হারমোনি ও প্রভাব উপলব্ধি করতে পারে।

নৈতিক মনন গড়ে তোলার লক্ষ্যে বছরের বার মাসকে ‘থোট ফর দ্যা মান্থ’ করে পরিচিত ও চর্চার সুযোগ করে দেয়া হয়। এগুলো হলো – ধৈর্য্য, বন্ধুত্ব, সাহস, মেজাজ, পবিত্রতা, সততা, সৎকর্ম, অমায়িকতা, গর্ববোধ, দয়া, ক্ষমতা ও মহৎ হিসাবে ভাগ করা হয়েছে।

মানব প্রকৃতির প্রয়োজনকে আন-ফোল্ড করতেই শিল্প- কলার জন্ম। বিভ্রান্ত, বিশৃঙ্খল, বিহ্বল আত্নাকে বিশোধনে শিল্প কলা। তাই নিজস্ব সংস্কৃতিতে আমাদের গুরুত্ব অপরিসীম যেন জীবনের সাথে শিশুরা সম্বন্ধ প্রাপ্ত হতে শুরু করে।